1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:২৪|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

শান্তিগঞ্জের রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গার দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষ,আহত ২৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫,
  • 174 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে ধান শুকানোর জায়গার দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের আব্দুল খালিক,মুক্তার আলী গংদের সাথে একই গ্রামের শাহ আলমের পূর্ববিরোধ চলে আসছিল।

এরই জেরে ঘটনার দিন ও সময় রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পুর্ব বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাাহতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়পক্ষই দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতরা কে কোন পক্ষের প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫),কামাল হোসেন (২৮), শাহীন মিয়া(৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২),শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০),শফিক আলী (৫০)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নামও পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৪.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24