1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫,
  • 195 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরে বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন, ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ,আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, নুরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা “জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি” শ্লোগান ব্যাবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রæুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা আরো বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে।

হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, “আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয়,এটি অত্যাবশ্যক। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা “ উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।”

মানববন্ধন শেষে আয়োজকরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রæতি দেন, যাতে পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে দেশব্যাপী গণসচেতনতা বাড়ানো যায়। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১১.০৪.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24