1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| রাত ১০:২০|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে বজ্রপাতে নিহত ১ আহত ৩ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 170 বার দেখা হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার ভরাম হাওরে ধানকাটার সময় বজ্রপাতের কবলে পড়ে ইকবাল হোসেন (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডা: নাজিয়া মানালুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। নিহত ইকবাল হোসেন দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামে ধানকাটার শ্রমিক হিসেবে এসেছিলেন।

নিহতের ভগ্নীপতি সচির উদ্দিন জানান, আমরা ধান কাটতে ছিলাম, এসময় বৃষ্টি নামতে শুরু করলে আমরা জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জানান সে মারা গেছে।

এছাড়াও সকালের দিকে বজ্রপাতের কবলে পড়ে উপজেলার পৃথক জায়গায় এক কিশোরী সহ আরও তিনজন আহত হয়েছে।

অন্য আহতারা হলেন, দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুর নুরের ছেলে হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব (৫০), ভাঙ্গাডহর গ্রামের আবুল মুন্সির ছেলে ইসমাইল মিয়া (৪৫) কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এরমধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালেও আরও তিনজন আহত হয়েছেন, এ বিষয়ে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরী।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24