1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১১:৪২|
শিরোনামঃ
রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়ল চক্রের সদস্য দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবীতে মানববন্ধনে হামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, মে ৪, ২০২৫,
  • 147 বার দেখা হয়েছে

নিউজ ডেস্কঃ

বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটনখাত ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে  কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
কারেন্টের বাজারের মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে আসলে বাঁধা দেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। পরে দু পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ বললেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ছদ্মনামের ব্যানার নিয়ে উপজেলা সদরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। বিএনপি কর্মীরা বাধা দেয়। এসময় হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক ছাড়া অন্য দলীয় নেতারা ছিলেন বলে জানান তিনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বিভিন্ন অভিযানের মাধ্যমে শূন্যের কোটায় নিয়ে এসেছি। সম্প্রতি উপজেলা মাল্টিপারপাস সেন্টার লিজ দেয়া হয়েছে। যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি লিজ পেয়েছেন। এনিয়ে সংক্ষুব্ধ কিছু ব্যক্তি লিজ না পেয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছে

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24