1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ৮:৫৭|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 336 বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে বালির সঙ্গে ভেসে আসা কয়লা কুড়াতে হিড়িক পড়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায়।

(১৯ মে সোমবার) রাতভর ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। ঢলের পানি সীমান্ত হয়ে যাদুকাটা নদী, কলাগাঁও, লাকমা, বড়ছড়া ও চারাগাঁও ছড়া দিয়ে নেমে আসে। এ পানির সঙ্গে ভেসে আসে বালিমিশ্রিত কয়লা ও পাথর।

(২০ মে) মঙ্গলবার সকাল থেকে এসব কয়লা ও পাথর কুড়াতে স্থানীয় শ্রমজীবী নারী-পুরুষের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। কেউ বেলচা, কোদাল, চালুনি কিংবা মাছ ধরার ছোট জাল হাতে নিয়ে নেমে পড়েছেন কয়লা কুড়াতে।

ঢলের পানি থেকে কয়লা কুড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন অনেকে। একটি ভিডিওতে দেখা গেছে, নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও এই কাজে ব্যস্ত।

স্থানীয়রা জানান, এসব কয়লা সংগ্রহ করে শ্রমিকেরা বস্তায় ভরে বাড়িতে নিয়ে রাখেন। স্থানীয়ভাবে এগুলোকে ‘বাংলা কয়লা’ বলা হয়। পরে এক শ্রেণির ব্যবসায়ী শ্রমিকদের কাছ থেকে এসব কয়লা কিনে নেন। একজন শ্রমিক দিনে গড়ে ৩-৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন। প্রতিটি বস্তা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।

উপজেলার বড়ছরা গ্রামের বাসিন্দা রাহিম উদ্দিন বলেন,‘’এই সময়টাতে উজান থেকে ঢলের পানিতে প্রচুর কয়লা ভেসে আসে। অনেকে এই কয়লা কুড়িয়ে কিছুটা রোজগারের সুযোগ পান।তবে সমস্যা হয়,যখন এগুলো বিক্রি করতে যান। তখন প্রশাসনের বাধার মুখে পড়তে হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24