1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৪|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে শিক্ষার্থীদের ছাত্র জমিয়তের সংবর্ধনা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 725 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে নবীন আলিম-হাফিজ, অনার্স-মাস্টার্স সমাপনকারী ২০২৪-২৫ ইং এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২জুলাই) বিকাল ২ ঘটিকায় দিরাই উপজেলা গণমিলনায়তন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।

শাখা সভাপতি এম হাসান আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, (ভার্চুয়ালি) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, দিরাই-শাল্লার সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, (ভার্চ্যুয়ালি) মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ মুহিউদ্দীন কাসেমী, সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক (সিলেট বিভাগীয়) হাফিজ ফাহিম আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করিম।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ফরিদ আহমদ হাসারচরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা আবিদুর রহমান, মাওলানা ত্বাহা হোসাইন, ওবায়দুল হক চৌধুরী, এনামুল হক শরিফপুরী, মাওলানা মাসুম আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা রিদওয়ান মাযহারী বলেন, জমিয়ত একটি আদর্শবাদী সংগঠন। জমিয়ত কখনো তার নীতি থেকে বিচ্যুৎ হয় নি। বাতিলের সাথে আপোষের কোনো ইতিহাস জমিয়তের নেই। জমিয়ত ইসলাম, মুসলমান, দেশ-জাতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদাই অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও জমিয়ত পথ হারাবে না ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমরা এই গৌরবোজ্জ্বল সংগঠনের দায়িত্বশীল হিসেবে সকল সমালোচনার জবাবে ‘কাটা পেয়ে ফুল দেব’ এমন নীতি ও আদর্শ প্রদর্শিত করবো ইনশাআল্লাহ।

বক্তাগণ দিরাই উপজেলার আপামর ছাত্র সমাজকে ছাত্র জমিয়তের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে একজন যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলার উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24