1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 610 বার দেখা হয়েছে

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন কমিটি অনুমোদন প্রদানের কৃতজ্ঞতায় কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল এর নেতৃত্বে সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
শুক্রবার (৪ জুলাই ) বিকেলে বিশাল মোটর সাইকেল শোডাউনটি সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু সড়কের পশ্চিম পাড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন,আলোচনা সভা এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতারা।
সভায় নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন এবং বাংলাদেশের প্রথম কমিটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের এই ছাত্র সংসদ। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যে দিকনির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা মেনে চলব। এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে স্মৃতি গুলো আছে, সেই স্মৃতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেব।
এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, জহিরুল ইসলাম ও মোফাচ্ছির আহমেদ মুহিত,মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং মুখপাত্র নাঈম আহমেদ অন্তর সহ কমিটির নেতৃবৃন্দ।

আল হেলাল
সুনামগঞ্জ
মোবাইল : ০১৭১৬-২৬৩০৪৮

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24