1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 223 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “নির্বাচন বানচাল করতে সুপরিকল্পিতভাবে নানা ইস্যু তৈরি করা হচ্ছে। কিন্তু কৃষক দল এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে। একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, “যারা বিভিন্ন পন্থায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শহিদুল ইসলাম বাবুল, আতিকুর রহমান শিহাব, দিরাই উপজেলা আহ্বায়ক সালাহ উদ্দিন তারুকদার, শাল্লা উপজেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন, ছাতক উপজেলা আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সদস্য সচিব নূর উদ্দিন, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষকদল সভাপতি রোমেন আহমদ, দিরাই পৌর আহ্বায়ক মোহাম্মদ আলী, বিশ্বম্ভপুর উপজেলা আহ্বায়ক আব্দুল বাছিত, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মোবাকর হোসেন, ধর্মপাশা উপজেলা সভাপতি ডা. ফারুক এবং তাহিরপুর উপজেলা আহ্বায়ক লুধফুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানান এবং তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা জানান

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24