1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৫|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

রমজানের উপহার পেলো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ হাজার পরিবার

সিলেট জার্নাল ডেস্ক
  • আপডেটের সময় মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪,
  • 350 বার দেখা হয়েছে

রমজানে অসহায় দু:স্থদের সাহায্য করতে নিজ ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের আহবান জানিয়েছিলেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।

নিজস্ব ফেসবুক আইডিতে +৪৪ ৭৭০১ ০৯৬১৯৯ হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে সাহায্যের জন্য ম্যাসেজ পাঠাতে অসহায়দের প্রতি অনুরোধ জানান তিনি। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ তাকে ম্যাসেজ পাঠিয়েছেন। কেউ নাম ঠিকানা উল্লেখ করে সাহায্য চেয়েছেন। কেউ আবার নাম গোপন করে শুধু সাহায্য রাখার জায়গাটি বলে দিয়েছেন। গত তিন দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ হাজারেরও মানুষের কাছে রমজানের উপহার পৌছেছে বলে নিশ্চিত করেছেন তামিম ইয়াহয়া।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি চানা/ ছোলা, ১ কেজি ডাল ও ৫ কেজি চাল। ফেসবুকে দেওয়া তামিম ইয়াহয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অসহায়-দু:স্থদের রমজানের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের উদ্যোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেখানে আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের ম্যাসেজ করতে বলেছিলাম। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি ম্যাসেজ জমা পড়েছে। তবে, গত তিন দিনে ২ হাজার ৫৭ প্যাকেট উপহার বিতরণ করেছেন আমার কর্মীরা। বাকিরাও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন সময় সিলেট-৬ আসনের অসহায় মানুষদের সাহায্যে বিভিন্ন উদ্যোগে নিয়ে তা বাস্তবায়ন করেছি। এখনো করছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24