1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

ষড়যন্ত্র করে নাসির উদ্দিন চৌধুরীর সমর্থকদের দাবিয়ে রাখা যাবে না দিরাইয়ে মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 489 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পতনের গনঅভ্যুত্থানের এক বছর ফুর্তি উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপির-সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ১২ ঘটিকায় দিরাই বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রসিদ চৌধুরী,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক
মঈন উদ্দিন চৌধুরী মাসুক,পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম,দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া,উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া,দিরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রসিদ চৌধুরী,দিরাই পৌর
যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল তালুকদার,দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন তালুকদার, দিরাই পৌর কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান,  দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী,

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বার বার জনগণের মৌলিক অধিকার হরণ করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছিল।যার ফলে ছাত্র-জনতা এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
বক্তারা ৫ ই আগস্ট স্মরণ করে বলেন,জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর,শ্রমিক,কৃষক,রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি,সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের স্মরণ করব আজীবন।

বক্তারা আরও বলেন,ষড়যন্ত্র করে নাসির উদ্দিন চৌধুরীর সমর্থকদের দাবিয়ে রাখা যাবে না।আগামী দিন যত আন্দোলন সংগ্রাম হবে আমরা নাসির উদ্দিন চৌধুরী নেতৃত্বে গণ মানুষদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করব। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যারা এই দিরাইয়ে বিএনপির প্রর্থী আছেন সবাই বলেছেন নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করলে আর কেহ নির্বাচন করে লাভ হবে না।আমরা বলতে চাই নাসির উদ্দিন চৌধুরী নির্বাচন করলে যদি নিশ্চিত বিজয় অর্জন করেন, আজকের এই বিজয় মিছিল থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই এই দিরাই – শাল্লার মানুষ নাসির উদ্দিন চৌধুরীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদি (দিরাই -শাল্লা) সুনামগঞ্জ -২ আসনে দলীয় মনোনয়ন নাসির উদ্দিন চৌধুরীকে দেওয়া হয় তাহলে এই আসনে বিএনপির নিশ্চিত বিজয় হবে।
মিছিল ও পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24