1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই সহ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 152 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ঘটে যাওয়া এ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন-আব্দুল মতিন (বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই) এবং আকবর, দুজনেই লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।” সংঘর্ষে আহত আরও কয়েকজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.০৮.২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24