1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 389 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকা ডুবিতে শিশুসহ ৭জন পনিতে পড়ে গেলে ও ৫জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন, বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।
হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (৪৫) কে।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পরে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করেছেন। ঘটক ও এক শিশুসহ ২ জন নিখোঁজ আছেন, তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৮.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24