1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দেব ——–ব্যারিস্টার আবিদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 665 বার দেখা হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাটামো সংস্কার কর্মসুচির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার সময় সুনামগঞ্জ সদর আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,জাতীয় সংসদের সাবেক হুইপ,বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আসফিয়ার সুযোগ্যপুত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ব্যারিস্টার আবিদুল হকের ষোলঘর কাজীর পয়েন্টস্থ বাসভবন থেকে এ উপলক্ষে একটি র‍্যালি শুরু হয়ে শহরে কাজীর পয়েন্ট, ময়নার পয়েন্ট, উকিল পাড়া, ট্রাফিক পয়েণ্ট, সুরমা মার্কেট, মধ্য বাজার,পশ্চিম বাজার,ও কালিবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন শেষে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি।
ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ বলেন,আমি বিশ্বাস করি রাজনীতিবিদ ও আইনজীবীদের ,রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দেখেছি সুনামগঞ্জ ৪ আসনের ৩ বারের নির্বাচিত সাবেক এম পি ও জাতীয় সংসদের হুইপ ও জজকোর্টের বিজ্ঞ আইনজীবী আমার পিতা এডভোকেট মরহুম ফজলুল হক আসফিয়া সমাজের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। পাশে থেকে মানুষের স্বপ্ন পুরণ করে দেখিয়ে ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবীরা রাষ্ট্র ও রাষ্ট্রের সুবিধা বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে সদিচ্ছা থাকলেই কাজ করতে পারে। পিতার পাশে থেকে মানুষের সেবা করার সুশিক্ষা আমি পেয়েছি। প্রত্যাশা করছি,সুবিধা বঞ্চিত নির্যাতিত মানুষের সেবায় পিতার ন্যায় আমিও জীবনের সোনালী দিন গুলো বিলিয়ে দেব।
এসময় বিএনপি নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম,এডভোকেট কামাল হোসেন,এডভোকেট মকসুদুল হক জোহা,এডভোকেট জামান উদ্দিন,এডভোকেট তৌহিদ উদ্দিন ও মোঃ হেলাল উদ্দিনসহ সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকার (সদর ও বিশ্বম্ভরপুর) দুই উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24