1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০৫|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে দিরাইয়ে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 169 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:

কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি এবং বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিরাই বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই থানা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেন এবং বলেন, “এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

সমাবেশে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী, সহ-সভাপতি হাফিজ আকমল হোসেন ও মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী এবং সদ্য বিদায়ী জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম।

এছাড়াও বিক্ষোভে জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হন। পরে ৬ সেপ্টেম্বর শুক্রবার পুরাতন সুরমা নদীর শরীফপুর এলাকায় তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24