1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৫৪|
শিরোনামঃ
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে

শাল্লায় জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 155 বার দেখা হয়েছে

শাল্লা প্রতিনিধি ঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৭সেপ্টেম্বর ২৫ ইং দুপুর ২ ঘটিকায়
জেলা জমিয়তের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাল্লা উপজেলা জমিয়তের উদ্যোগে
দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের হয়ে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা জমিয়তের অর্থ সম্পাদক ও শাল্লা উপজেলা জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
শাল্লা উপজেলা পরিষদ মসজিদের খতীব হাঃ মাওঃ এনামুল হক, শাল্লা উপজেলা জমিয়ত শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ,
বাংলাদেশ খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন,
ইসলামি আন্দোলন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী,
যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইমামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী,
ছাত্র জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাবেক সভাপতি হাঃ মাওঃ মাসুম বিল্লাহ,
সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতী আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা জনাব আবু বকর
এন সি পি নেতা মাওলানা রাকিবুল হাসান ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আবি মুসা সহ যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মী সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন,ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সুনামগঞ্জ জেলা অচল করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে দিরাই মদনমোহন রোডে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী।
পরিবার, স্বজন ও দলীয় নেতা কর্মী সর্বত্র খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ।
এ হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা পেশ করেন শাল্লার সর্বস্থরের জনতা।
পরিশেষে সভাপতি সাহেব জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগাম যাবতীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে তাঁর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24