1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:০৫|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

নির্বাচনের জন্য প্রস্তুতি নিন… নাছির চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 244 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এবারই জীবনের শেষ নির্বাচন। সবাই মিলে প্রস্তুতি নিন।”

বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বর্ষীয়ান এই রাজনীতিক। সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন।

নাছির চৌধুরী বলেন, “দিরাই-শাল্লার মানুষ আমাকে অনেক ভালবাসে। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা এক সময় আমাকে উপজেলা চেয়ারম্যান করেছেন, একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। আজ যখন চিকিৎসাধীন, তখনও আপনারা পাশে আছেন।”

তিনি আরও বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। সবাই মিলে দিরাই-শাল্লা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিতে চাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআর মিজান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24