1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

জগদল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 261 বার দেখা হয়েছে

মোঃনাছির উদ্দিন ( দিরাই- সুনামগঞ্জ)।

দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুর ১০:০০ টায় জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দ্বি বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মো: আমির হোসেন এবং অন্যান্য সহকারী কমিশনারগণ।

প্রধান কমিশনার জনাব মো: আমির হোসেনের নেতৃত্বে অন্যান্য সহকারী কমিশনারগণ দুপুর ১০:০০ টা নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে। সেখানে জগদল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৪০ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ২ জন, সহ- সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ- সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অত্যান্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সমপন্ন করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারগণ।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব মো: আমির হোসেন। সভাপতি পদে জনাব মো: নুরুল হক ছাতা মার্কায় ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব ছুনু চৌধুরী ভোট পেয়েছেন ১৬৫ টি ।
সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মো: মাহতাব উদ্দিন।
সাধারণ সম্পাদক হিসাবে ৩০৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব তুহিন রানা শামীম। সহ- সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আনিছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব কোহিনুর মিয়া।
ফলাফল শেষে নব নির্বাচিত সভাপতি জনাব মো: নুরুল হক বলেন, সকলকে সঙ্গে নিয়ে জগদল ইউনিয়ন বিএনপিকে আরো শক্তিশালী করার চেষ্টা করবো । আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং অভিভূত । সকল সময়ে আপনাদের পাশে থাকবব ইনশাআল্লাহ।

 

 

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24