1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৯|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

লেখা পড়া সাথে নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে- সনজিব সরকার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 148 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেছেন হাওরের অঁজো পাড়াগায়ে এমন পরিস্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো মনোরম পরিবেশ এবং রাজনীতি ও মোবাইল মুক্ত কলেজ ক্যাম্পাস আমাকে অভিভূত করেছে। আমি কলেজের সার্বিক কল্যাণ কামনা করি। নামে যেমন মডেল কলেজ তেমনি পরিবেশ, পরিচ্ছন্ন ও বিভিন্ন পরীক্ষায় উপজেলা ও জেলার সেরা ফলাফল সত্যই মডেল কলেজের পরিচয় বহন করে। তাদের এ সৃজনশীল কর্ম সত্যই প্রশংসার দাবিদার ।আমি শহরের অনেক স্কুল কলেজে গিয়েছি এমন শান্ত সুন্দর পরিবেশ এবং পরিপাটি ক্যাম্পাস দেখিনি। এ কলেজ তার অতীত ঐতিহ্য ধরে রেখে সুনামগঞ্জ সিলেট কেনো দেশ সেরা প্রতিষ্টানের মর্যাদা পাবে এ আমার বিশ্বাস। তিনি কলেজের অধ্যক্ষ শিক্ষক ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করে বলেন, যে ভাবে সবাই মিলে আপনারা রাজনীতি ও মোবাইল মুক্ত ক্যাম্পাস গড়ে তুলেছেন এধারা অব্যাহত থাকলে অবশ্যই প্রতিষ্টান পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুপান্তরিত হবে। আমি মনে করি শহরের প্রতিষ্টান সমুহের পাড়াগাঁয়ের মডেল কলেজ কে অনুসরন করে এমন ক্যাম্পাস গড়ে তুলা প্রয়োজন। দীর্ঘ সময় নবীন প্রবীন শিক্ষার্থীর নীরবতা পালন করে শান্ত পরিবেশে অতিথিদের দীর্ঘ বক্তৃতা শোনার প্রশংসা করে বলেন, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে হাওরাঞ্চল। তোমাদের লেখা পড়ার সাথে ধর্মীয়,সামাজিক মুল্যবোধও নৈতিকতার শিক্ষা গ্রহন করতে হবে। কারণ যে শিক্ষা মুল্যবোধও নৈতিকতা বিবর্জিত সে শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। দেশ তোমাদের কি দিলো সেটা না ভেবে তোমরা দেশকে কি দেবে সেটা ভাবতে হবে। ছাত্র জনতার গনঅভ্যুত্থান থেকে আমরা বৈষম্যহীন সমাজ গড়ে তুলার যে স্বপ্ন দেখছি তার বাস্তবায়নে সবাই কে নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে অবস্থিত বিবিয়ানা মডেল অনার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস তালুকদারের সভাপতিত্বেও সিনিয়র প্রভাষক শিক্ষক অমর চাদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, কলেজের সহকারী অধ্যাপক ফয়জুন্নাহার,রুনেল আহমেদ, সিনিয়র প্রভাষক আশিষ কুমার দাস, মেরাজুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, কামরুল আলী সামছুল ইসলাম বাবুল,নজরুল ইসলাম, শাহনুর আলম, জ্যোতি দাস প্রমুখ। বক্তব্য রাখেন নবীন ও প্রবীন শিক্ষার্থী।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24