1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির গোয়াইনঘাটের পূর্ব আলীর গাঁও এ নির্বাচনী প্রস্তুতি সভা ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন জগন্নাথপুরে ডিএসবি’সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা পেলেন জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ছাতকে সংবাদ সম্মেলন হাফেজ মাওলানা কাদিরের জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া ছাতক দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে বর্ণিল আয়োজনে শান্তি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 92 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:: “এখনই প্রদক্ষেপ গ্রহন করি,শান্তিময় বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজনে দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। সর্বদলীয় সম্প্রীতি কমিটি (পিএফজি) দিরাই’র আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা, শান্তির পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।রোববার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শান্তি পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও পিএফজির উপজেলা সমন্বয়কারী সামছুল ইসলাম সরদারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, রাজানগর কৃষ্ণ চন্দ্র উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস পান্না,উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, এনটিভি ইউরোপ প্রতিনিধি মোসাহিদ আহমেদ সরদার,ডিএস এস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেনা বেগম, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক মুহসিনা খাতুন রুমি, পারবিন বেগম, বিএনপি নেতা জুয়েল আহমেদ, প্রশান্ত সাগর দাস,সাবেক ইউপি সদস্য হাফছা বেগম, মাজেদা খাতুন, লেবু মিয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশর সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতি শান্তি দিবস উদযাপন তাৎপর্যপূর্ন বলে মনে করি। অনেক অর্জনের মধ্যে ও জুলাই গণঅভ্যুত্থান, পরবর্তী সহিংসতা, হত্যা,মবসৃষ্টি,,ধর্মীয় ও জাতিগত বিভেদ, অসহিষ্ণুতার মানবিক বিপর্যয়ের মধ্যে আমরা দিনপাত করছি। আমরা আজও কাঙ্ক্ষিত স্বাধীনতা ও গনতন্ত্রের সুফল লাভ করতে পারিনি। এখন শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার সুযোগ এসেছে, আজকের শান্তি দিবসে আমরা সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই, আমরা সবাই মিলে সংঘাত নয় শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সহিংসতা কে না বলি,সম্প্রীতির বাংলাদেশ গড়ি। সভা শেষে দিরাই শহরে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24