1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত ৩০

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 116 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলা রাজানগর ইউনিয়নের জাহান পুর গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে নারী ও শিশু সহ আহত হয়েছে ৩০ জন।

সোমবার ( ২২সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে । এলাকাবাসী সুত্রে জানা যায় গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র দীর্ঘ দিন ধরে, মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মত বিরোধ চলে আসছিল ।এ নিয়ে কয়েকবার থানা পুলিশ ও বিচার শালিশে নিস্পত্তি হয়েছে কিন্তু এর রেষ থেকে যায়। সোমবার খেয়ানৌকা পারাপার কে কেন্দ্র করে গ্রামের পঞ্চায়েত গ্রুপ ফিরুজ আলী,আলী আকবর লোকজনের সাথে গোলাপ মিয়ার লোকজনের কথাকাটাকাটি মধ্যে উভয় পক্ষের লোকজনের সংর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় আহতরা হলেন সামিয়া বেগম (২০),হুসনা বেগম (৩৫),কাসেম মিয়া (৩৬),সফিক মিয়া (৩৭),নাজির মিয়া (৩৮) সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫)আজিজুল মিয়া (৩৫) সালাতুল বেগম (২৬) আলী আকবর (৫০) মিজান মিয়া (২৯) করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬) এরশাদ (৩৩) সরলা বেগম (৪৫)সাক্কল মিয়া (৪৫) রুজেল মিয়া (১২) আশিক মিয়া(৩২) ইসলাম মিয়া (৩৫) সাগর মিয়া (২২) তাহেরা বেগম (২০) জবনুর মিয়া (২২) কাসেম (৩৫) টেটাবিদ্ব ১০ জন সহ গুরুতর আরও ২০ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র টেটা এবং ঢাল উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24