1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

গোয়াইনঘাটে কিনাই ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: বসতবাড়ি, জমি ও মসজিদ ঝুঁকিতে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 384 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ৪র্থ খণ্ড নারাইনপুর (মাঝর টুল) এলাকায় কিনাই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি, বসতবাড়ি ও একটি মসজিদ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ২৪ সেপ্টেম্বর নারাইনপুর (মাঝর টুল) গ্রামের সমর আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কেফাত উল্লাহ, লোকমান আহমদ ও কামাল আহমদ নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কিনাই ছড়া থেকে বালু উত্তোলন করে তার জমি, আশপাশের জনসাধারণের বাড়িঘর এবং নারায়নপুর পূর্ব টুল বায়তুল জান্নাত জামে মসজিদকে ঝুঁকির মুখে ফেলেছেন। বিষয়টি নিষেধ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি-ধামকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কিনাই ছড়ার বিভিন্ন স্থানে বালু উত্তোলন করে ছড়ার পাড় ও ফসলি জমিতে বালু মজুত রাখা হয়েছে। স্থানীয়দের একাংশ জানান, গত ৫ অক্টোবর স্থানীয় তিন মৌজার পক্ষ থেকে কিনাই ছড়া ৫ লাখ ২৫ হাজার টাকায় লিজ দেওয়া হয়েছে এবং ওই অর্থ মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, ইসলাম উদ্দিন তার আপন ভাই-ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে লিপ্ত রয়েছেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা নিরপরাধ, বরং তারা ২ বিঘা জমির দলিল পাবেন। তিনি জানান, কিনাই ছড়া প্রতিবছর লিজ দিয়ে আমরা মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজ করে থাকি।

অভিযোগের ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ইসলাম উদ্দিন নামে একজনের অভিযোগ পেয়েছি, তবে ব্যস্ততার কারণে এখনো ঘটনাস্থলে যেতে পারিনি। কিনাই ছড়া লিজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, তারা লিজ দেওয়ার কে ?

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24