1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জৈন্তাপুরে এডভোকেট জেবুন নাহার সেলিমের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 125 বার দেখা হয়েছে

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের জৈন্তাপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা সদরের নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ এবং যৌথভাবে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট–৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী, সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের উন্নয়নে প্রয়াত দিলদার হোসেন সেলিমের অবদান আজও জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে আমি আপনাদের সহযোগিতা চাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েত উল্লাহ, সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সহ-সভাপতি আব্দুস শুক্কুর, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন অর রশিদ সরকার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ তারেক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুমিনুল হক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক রহমত মারুফ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েস আহমেদ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হোসেন শান্ত, তৈয়ব আলি কারিগরি কলেজ ছাত্রদলের সভাপতি আলিম উদ্দিন ও জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুবের আহমদ প্রমুখ। সভা শেষে এডভোকেট জেবুন নাহার সেলিম নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জৈন্তাপুর উপজেলা সদর ও পূর্ববাজার এলাকায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24