1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 141 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে তানহা নামের দেড় বছরের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠার সময় মেয়েকে একটি কলা খেতে দেন এবং এ সময় নিজের ব্যাগ গুছাচ্ছিলেন। শিশুটি এক পর্যায়ে মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গুছিয়ে মায়ের দৃষ্টি যখন সন্তানের দিকে পড়ে, তখন শিশুটি সেখানে নেই।

ঘটনার পর মুহূর্তেই মায়ের চিৎকারে আশপাশের ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস  বলেন,খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক  বিষয়টি নিশ্চিত করে বলেন,ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে শিশুটির মায়ের আহাজারিতে নৌকা ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24