1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে — আলহাজ্ব জাহাঙ্গীর আলম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 152 বার দেখা হয়েছে

দিলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ব্যাপক গণসংযোগ করেছেন। রোববার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

সেদিন তিনি কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার ও হাসনাবাদ বাজার, ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার, দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার, জাহিদপুর বাজার, মঈনপুর বাজার, পালপুর পয়েন্ট, এবং গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, পীরপুর বাজার, জালালপুর পয়েন্ট ও জাউয়া বাজারসহ একাধিক স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,

> “স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”
তিনি যুবসমাজের উদ্দেশে বলেন,

“দেশের আত্মনির্ভরশীল যুবক–যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ–বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বেকারত্ব দূরীকরণে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”

নতুন ভোটারদের উদ্দেশেও তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেব। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নাজুক সড়ক যোগাযোগব্যবস্থা সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
> “মানুষ পরিবর্তন চায়। তাদের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—নিশ্চিতে আমি আন্তরিকভাবে কাজ করবো।”
আলহাজ্ব জাহাঙ্গীর আলম জানান, তিনি জাবা মেডিকেল সার্ভিসের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজারের প্রায় ছয় লক্ষ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।
শেষে তিনি বলেন,
> “আমাকে যদি জনগণ সংসদ সদস্য নির্বাচিত করেন, তবে বাকি জীবনটি মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।”

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24