1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৪১|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 150 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শন করেছেন জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত মানুষজন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি গ্রামের কবর স্থান, রাস্তা, গ্রামের গাইডওয়াল, মাদ্রাসা ও মসজিদ সহ পরিদর্শন করেন এবং মিনুষজনের সাথে কথা বলে নানা সমস্যার খোঁজখবর নেন।
পরে গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে তিনি এসব উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে পৌঁছলে সেখানে জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামবাসী।
দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো জেলা প্রশাসক দূর্ব্বাকান্দা গ্রামে আগমন করায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
জেলা প্রশাসকের আগমন উপলক্ষে দূর্ব্বাকান্দা গ্রামবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তা সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, বিএনপি নেতা মো.জিয়াউর রহমান জিয়া।
গ্রামবাসীর পক্ষে কথা বলেন মো.দারগা আলী, মো.বেলায়েত হোসেন, মো.মুর্তুজ আলী, আলী আকবর, মো. আদম আলী, মাওলানা বশির আহমদ, মেম্বার সাইদুল ইসলাম, মো.আব্দুল বারিক, ননি দেব নাথ, মাওলানা ওয়াকিব মিয়া, মো.নুর আলম, মো.আব্দুর নুর, মো.জসিম উদ্দিন, সাবেক মেম্বার অলেক মিয়া প্রমুখ।
পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মৌখলা ও শ্যামনগর গ্রামবাসীর সাথে মত বিনিময় করেন। পরে পাথারিয়া বাজার পরিদর্শন করেন তিনি। #

 

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24