1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

ইয়াসীন খানের সমর্থনে জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 285 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে দলীয় মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব আছিমনগর মোকামবাড়ি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিট সভাপতি জালাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক মাওলানা আব্দুল কবির, উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দীন এবং ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আতিকুর রহমান মামুন, উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি কবির উদ্দিন, পৌর পেশাজীবী সেক্রেটারি আশরাফ হোসাইন এনাম, শিবলী সাদিক, আজিজ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ন্যায়, নীতি ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই হতে পারে পরিবর্তনের চাবিকাঠি।

উঠান বৈঠকে এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বৈঠক শেষে প্রার্থীর সফলতা ও দেশের শান্তি, অগ্রগতি ও ইসলামী আদর্শের বিজয়ের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24