1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুরে জেলাপ্রশাসন মেধা যাচাই পরীক্ষা ৫,২৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 135 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত হলো জেলাপ্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২৯ অক্টোবর (বুধবার) উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৫,২৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ্ এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন,মেধা যাচাই পরীক্ষার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতাই নয়, বরং বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকদের পাঠদানের মান ও কার্যকারিতাও মূল্যায়ন করা হবে।
শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও মানোন্নয়নের এই উদ্যোগকে উপজেলার শিক্ষানুরাগী মহল অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

জেলাপ্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব, পাঠে মনোযোগ এবং শিক্ষকদের দায়বদ্ধতা, তিনটিই একসাথে বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটি দেশের প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা ও মেধাভিত্তিক মূল্যায়নের নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24