1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১০:১৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 258 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক,ধামাইল গানের জনক ও মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত কবির স্মৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাধারমণ দত্তের সঙ্গীতধারাকে আরও সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা সংস্কৃতি কর্মকর্তা হাফিজ মজুমদার, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গীতিকার মোঃ আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ চন্দ্র গোস্বামী, গীতিকার সানুর আলী, সমাজসেবক জিলু মিয়া,স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৈয়দ নূর,কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা সালেহা পারভীন,উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ, সাংবাদিক আমিনুর রহমান জিলু ,হুমায়ূন কবীর ফরীদি, আমিনুল হক শিপন, শাহ্ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান,কেশবপুর বাজারের যুগ্মসহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন(আনু)এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন রাধারমণ দত্ত শুধু সিলেট নয়,বাংলা সংস্কৃতির এক অনন্য প্রতীক। তাঁর গান ও দার্শনিক বাণী আজও সমাজে মানবতা,প্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে রাখে।

উল্লেখ্য,আগামী ১০ ও ১১ নভেম্বর দুই দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24