1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৩১|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সিলেট-ছাতক রেলপথে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 328 বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সিলেট-ছাতক রেলপথের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও খারগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় খারগাঁও, মাধবপুর, চাঁনপুর, লামাপাড়া ও বিল্লাই গ্রামের শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মানিক, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সাইফুদ্দিন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছালিক মিয়া, হাজী নজরুল ইসলাম, শাহীন আলম, সাহাব উদ্দিন, গেদন মিয়া, নাজিম উদ্দিন, মখলিছ আলী, জামাল উদ্দিন, সুমন মিয়া, বাবুল মিয়া, খছরু মিয়া, জলাল মিয়া, আবুল মিয়া, ইদন মিয়া, বশির মিয়া, রাজা মিয়া, মকসুদ আহমদ, হাকিম উদ্দিন, আবুল কাসেম, সেলিম আহমদ, আবু বকর, লালা মিয়া, রাসেল আহমদ, জসিম উদ্দিন, রজব আলী, জবর আলী, ইউনুছ আলী, আবুল হোসেন, মুজিবুর রহমান, আপ্তর আলী, শাহার উদ্দিন, জাকির হোসেন, নাইম, রিপন, ইদ্রিস আলী, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সুরমা নদীর পানি যখন বৃদ্ধি পায় ছাতক টু গোবিন্দগঞ্জ মটর সড়ক যখন ডুবে যায় রেললাইন উঁচু হওয়ার কারণে খারগাঁওসহ আশপাশের ৪-৫টি গ্রামের শত শত পরিবার জলাবদ্ধতার শিকার হন। ফলে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি একটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা পানিবন্দি হয়ে পড়ে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

তারা আরও বলেন, “রেললাইনের নিচে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হচ্ছে না। তাই আমরা রেল কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত এখানে একটি ব্রীজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।”

এ মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আশায় রেলওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24