1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও আমিরুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 372 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে সাবেক সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ আমিরুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডের বিএনপির কার্যালয়ের থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পংকজ দাস, সুমন মিয়া, ইফতেখার নাবিল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, জাকারিয়া হোসেন, সুহেল মিয়া, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। বক্তারা বলেন, জননেতা নাছির উদ্দীন চৌধুরী দিরাই শাল্লার আপামর জনতার নেতা, তিনি কোনো ব্যক্তি বা দলের নেতা নন, দিরাই শাল্লায় নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতা কর্মী রয়েছেন, নাছির উদ্দীন চৌধুরীর সাথে কারো তুলনা হয়না। আমরা কিছু দিন ধরে লক্ষ করছি কিছু কুচক্রীও সুবিধাবাদী মহল আমাদের নেতা কে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, নেতার নাম ব্যবহার করে তারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা নাছির চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ, যারা আজীবন নাছির চৌধুরীর বিরুদ্ধে ছিলেন তারা এখন নাছির চৌধুরীর জন্য মায়া কান্না দেখান, তাদেরকে দিরাই বাসী চিনেন।ওই সব কুচক্রীদের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপিতে কোনো দুর্নীতিবাজদের ঠাই দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24