1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

ড. মাওলানা শোয়াইব আহমদকে মোটর শোভাযাত্রায় বরণ করেছেন হাজারো নেতাকর্মী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 106 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যুক্তরাজ্য প্রবাসী এবং দিরাই-শাল্লা আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদকে মোটর শোভাযাত্রায় বরণ করেছেন হাজারো নেতাকর্মী।

সোমবার দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে দিরাই আসলে উপজেলার প্রবেশদ্বার শরীফপুর থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন নেতাকর্মীরা। মোটরসাইকেল বহর নিয়ে দিরাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, “আমার প্রিয় জন্মভূমি দিরাই-শাল্লার সর্বস্তরের জনতার ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের এই ভালোবাসা নিয়েই আগামীতে পথ চলতে চাই।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি যদি জমিয়তের সঙ্গে জোট করতে চায়, তাহলে দিরাই-শাল্লা আসন নিয়েই করতে হবে। দিরাই-শাল্লা বাদ দিয়ে কোনো জোট হবে না।”

তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লাবাসী খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবেন।”

এ সময় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীসহ জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24