1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৪|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুর থানার দায়িত্বশীল ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বালাগঞ্জ থানায় যোগদান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 270 বার দেখা হয়েছে

 

শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ

গণঅভ্যুত্থান-পরবর্তী জটিল পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জিং সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া টানা ১০ মাসের দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, সাহস, পেশাদারিত্ব ও গভীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সদ্য তিনি সিলেট জেলার বালাগঞ্জ থানায় বদলি হয়েছেন। তবে তাঁর রেখে যাওয়া কর্মচিহ্ন ও স্মৃতি জগন্নাথপুরবাসীর হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকবে এমনটাই মনে করছেন সকলে।

ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার আচরণে ছিল এক বিরল অমায়িকতা। তিনি কথা বলতেন সম্মান দিয়ে, শুনতেন ধৈর্য ধরে, আর মানুষের সমস্যাকে দেখতেন মানবিক বিবেচনায়। সীমাবদ্ধতা ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও জগন্নাথপুর উপজেলা বাসীদের সুস্থির ও নিরাপদ রাখার যে আন্তরিক প্রচেষ্টা তিনি চালিয়েছেন—তা তাঁর নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের প্রমাণ বহন করে।

সাম্প্রতিক দুর্গাপূজাসহ নানা সময় নানারকম ষড়যন্ত্র ও অস্থিরতা প্রতিরোধে তিনি নিরলস পরিশ্রম করেছেন। রাতদিন উপজেলার নানা এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনা, বিরোধ বা সংকট মুহূর্তে যেকোনো সময়ে ফোন করলেই তাঁকে পাওয়া যেত—এমন নিবেদিত কর্মস্পৃহা সচরাচর দেখা যায় না। টানা চাপ, দৌড়ঝাঁপ ও নির্ঘুম দায়িত্ব পালনের ফলে তিনি অসুস্থও হয়েছিলেন, কিন্তু দায়িত্ববোধ কখনো শিথিল হতে দেননি।

মানুষ মাত্রেই ভুল থাকতে পারে—কিন্তু সমাজ ও রাষ্ট্রের উন্নতির স্বার্থে ভালো মানুষের অবদানকে মূল্যায়ন করা প্রয়োজন। সেই পরিমণ্ডলে জগন্নাথপুর থানায় তাঁর দায়িত্বশীলতা, প্রজ্ঞা ও মানবিক সেবাকে জগন্নাথপুরবাসী সর্বদা সম্মানের চোখে দেখবে।

বালাগঞ্জ থানায় তাঁর নতুন কর্মস্থল হোক আরও সুন্দর, সুগম ও সফলতার আলোকবর্তিকা—এমন শুভকামনা জানিয়েছেন জগন্নাথপুরের সর্বস্তরের মানুষ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24