1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১৩|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুর থানায় যোগদান করলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 64 বার দেখা হয়েছে
Oplus_0

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জগন্নাথপুরবাসীর নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করাকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন নবাগত এই ওসি।

ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “থানা এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের কাজ নয়; সমাজের সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ছাড়া একটি সুশৃঙ্খল সমাজ গড়া সম্ভব নয়। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের জন্যই আমি এখানে সমস্ত আইনি সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে দেওয়ার মাধ্যমে একটি সুশৃঙ্খল জগন্নাথপুর উপহার দেওয়া আমার দায়িত্ব।”

তিনি আরও জানান, মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। পাশাপাশি জনগণের সাথে ইতিবাচক যোগাযোগ, দ্রুত সেবা প্রদান এবং থানা-পুলিশকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন।

নবাগত ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা আশা প্রকাশ করেছেন—তার নেতৃত্বে জগন্নাথপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, নাগরিক সেবা দ্রুততা ও স্বচ্ছতা পাবে এবং থানার কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24