1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:১২|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
  • 96 বার দেখা হয়েছে

শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, আদর্শ মহিলা কলেজের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার এবং স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগমসহ অন্যান্য শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গুণীজনরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24