1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩৮|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো: ওসমান হাদি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 262 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে প্রকাশ করেছিলেন তার এক অনন্য আকাঙ্ক্ষা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে। ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে তিনি বলেন, সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো। পোস্টের সঙ্গে একটি সাধারণ কফিনের ছবি সংযুক্ত করা ছিল।

ওসমান হাদি আরও লিখেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।

তিনি মৃত্যুকে ভয় পাওয়ার মতো কিছু মনে করেননি এবং উল্লেখ করেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।

ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। মরদেহটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদির এই পোস্ট এবং তার জীবনবোধ নেটিজেনদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এবং তার মানুষিক দৃঢ়তা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রমাণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24