1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:০৯|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

দিরাইয়ে উদয়ন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
  • 202 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ ওমর খৈয়াম বলেছেন, সারাদেশে শিক্ষার হারের তুলনায় আমাদের সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে এটা আমাকে সবসময় পিড়া দেয়, আমি যতদিন চাকরি করেছি সবসময় এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আজ আমার স্মৃতি বিজরিত দিরাইয়ের পাড়াগাঁয়ে নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি, তাই অনেকটা হৃদয়ের টানে চলে এসেছি।আমি আন্তরিক ধন্যবাদ জানাই এ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও বহু সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা বুরহান উদ্দিন আহমেদ কে, সে তার কষ্টার্জিত অর্থ, শ্রম, মেধা দিয়ে হাওরের পাড়াগাঁয়েও এমন একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।আজকে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি প্রমান করে ওই এলাকার সর্বস্তরের জনগণ সকল ভেদাভেদ ভূলে গিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবেন।তিনি অতীতেরস্মৃতি চারন করে বলেন, আমরা যখন দিরাই ছিলাম তখন রাস্তা ঘাট খুব ভালো ছিল না, আজ অনেক পরিবর্তন হয়েছে, বিদ্যালয়ের মনোরম পরিবেশে খুবই চমৎকার। আমি এ আশাবাদী এ বালিকা বিদ্যালয় হাঁটি হাঁটি পাঁ পাঁ করে শুধু দিরাই নয় সারা দেশের নামি-দামি বিদ্যালয়ের স্থান দখল করবে। তিনি বলেন যে দেশের অর্ধেকের বেশি নারী সে দেশে নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। আজ সারা দেশে নারীদের জয়জয়কার। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের পরামর্শে এ বিদ্যালয় নারী শিক্ষার উন্নয়নে অবদান রাখবে এ আমার বিশ্বাস। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজ অবস্থান থেকে সবাই কাজ করতে হবে। রোববার (৪ ডিসেম্বর) উপজেলার রাজানগর ইউনিয়নে উমেদ নগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্টাত শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষক আখতারুজ্জামান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাংবাদিক মেনন চৌধুরী। বক্তব্য রাখেন তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল আজিজ চৌধুরী, উমেদ নগর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগম, ব্যবসায়ী রুবেল চৌধুরী, শাহীনুর আলম,মাওলানা আবুল বশর, সাবেক শিক্ষক আব্দুর রউফ, সিরাজুল হক প্রমুখ।সভা শেষে ফিতা কেটে বিদ্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সৈয়দ ওমর খৈয়াম, প্রধান অতিথি ইউএনও সঞ্জীব সরকার সহ অতিথিরা। এসময় সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24