1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ১১:৫৬|
শিরোনামঃ
সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দিরাইয়ে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যুব সমাবেশ দিরাই সহ দেশের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিরাইয়ে পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই দিরাই উপজেলা বিএনপির ২১ সদস্য ১২ টি কেন্দ্রে ভোট দেবেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই— নাছির উদ্দিন চৌধুরী জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলার তীব্র নিন্দা দিরাই উপজেলা বিএনপির

সুনামগঞ্জের ছাতকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, জানুয়ারি ১২, ২০২৬,
  • 123 বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সোমবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার লুৎফুর রহমান মানিক। যৌথ পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আবদুল্লাহ চৌধুরী এবং সিলেট মহানগরের কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত ধানের শীষ সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর শাহ শফিকুল আলম মতি,
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমীন, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, এ্যাডভোকেট আবদুল কাহহার, কয়েছ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন,
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন
বোগলা ইউপি সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামছুর রহমান বাবুল, এসএম লায়েক শাহ, যুক্তরাজ্য বিএনপি নেতা আজির উদ্দিন,
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকিবিল্লাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী রাসেল,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, সদস্য জাহাঙ্গীর আলম, আবদুল মোমিন, আবদুল মমিন মামনুন, ইজাজুল হক রনি, মুহিবুর রহমান মুহিব,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ ফয়ছল প্রমুখ।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান। এই আয়োজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24