শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর — শান্তিগঞ্জ )সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মাঝে তার প্রতি আস্থা ও সমর্থন আরও জোরালো হচ্ছে। মাঠপর্যায়ের জনসংযোগ, মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক অঙ্গীকারের কারণে তিনি সকল শ্রেণী পেশার ভোটারদের কাছে ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছেন।
দীর্ঘদিন ধরে সৎ ,আদর্শবান, নিরহংকারী,গরিব দুখী মেহনতী মানুষের বন্ধু ব্যারিস্টার আনোয়ার হোসেন এলাকায় এবং এলাকার বাইরের গরিব, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। রাজনীতির বাইরে থেকেও তিনি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে নীরবে মানুষের সেবা করে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন সাহায্য তার মানবিক ভাবমূর্তিকে আরও দৃঢ় করেছে।
বিশেষ করে করোনা মহামারির সময় কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। একইভাবে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে সর্বস্তরের মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা ও বিশ্বাস তৈরি হয়েছে।
বর্তমানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। এসব সভায় তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের সমস্যা ও চাহিদা শুনছেন এবং উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
উঠান বৈঠকে তিনি স্পষ্টভাবে অঙ্গীকার করেছেন—নির্বাচনে জয়ী হোন বা না হোন, তিনি এলাকার উন্নয়নে নিজের দায়িত্ব পালন করে যাবেন। নিজের অর্থায়নে বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার, কালভার্ট নির্মাণ এবং ছোট ছোট সেতু স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। নির্বাচনে পাশ হই বা ফেল হই—সুনামগঞ্জ-৩ এলাকার মানুষের পাশে সবসময় থাকব। আমার সাধ্য অনুযায়ী রাস্তাঘাট, কালভার্ট ও ছোট সেতু নির্মাণ করে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও শক্তি।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যারিস্টার আনোয়ার হোসেনের মানবিকতা, সততা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সব মিলিয়ে সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ঘিরে জনমনে আশাবাদ তৈরি হয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তার জনপ্রিয়তা ও জনসমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকরা।