1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৩৬|
শিরোনামঃ
জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দিরাইয়ে বাণিজ্যমন্ত্রী জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার দিরাই আসছেন বাণিজ্যমন্ত্রী আগামী জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমদ এতিম দিবসে ইসলামিক রিলিফের আলোচনা সভা দিরাইয়ে আজমল চৌধুরী জাবেদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ছাতক উপজেলা প্রশাসনের সঙ্গে এমপি মিলনের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় অ’নুষ্ঠিত সুনামগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —– পানিসম্পদমন্ত্রী ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন: বাচ্চু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ছাতক উপজেলা প্রশাসনের সঙ্গে এমপি মিলনের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় অ’নুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 115 বার দেখা হয়েছে

 

দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের -৫ ছাতক -দোয়ারাবাজার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক – দোয়ারা সার্কেল সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোরসালিন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত আরিফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈযদুজ্জামান নাহিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বকুল দেবনাথ, পরিবার পরিকল্পনা অফিসার ডা. শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব লাল দাস,উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার,জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী ফারুক আহমদ,ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা জিয়াউর রহমান, জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, ফারুক আহমদ,পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান শামছু, গণমাধ্যম কর্মি সাংবাদিক সাকির আমিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সূফি আলম সোহেল, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, নুরুল ইসলাম, আব্দুল হক প্রমূখ। এসময় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সামসুর রহমান বাবুল, সভা শেষে ভিজিএফ এর চাল বিতরণ করেন কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন জনবান্ধন ও গতিশীল উপজেলা প্রশাসন গড়ে তুলতে চাই। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।সেবার মান বাড়িতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারিদের শূন্য পদ গুলো পূরণ করা অত্যান্ত জরুরি। দক্ষতার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সহ অবকাঠামোগত উন্নয়ন কাজে গুরুত্ব দিতে হবে। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম হাফিজ মাওলানা আমিনুল ইসলাম ও গীতা পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু।সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলনকে ফুলের তুড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24