মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া
ঢাকায় বসবাসরত খালিয়াজুড়ি উপজেলাবাসীর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি জনাব মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব রাকিব হোসেন রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত চৌধুরী।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খালিয়াজুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মাহমুদ আব্বাস রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে বিজয় একাত্তর হলের নির্বাচিত সদস্য ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন রবি, খালিয়াজুড়ি উপজেলা যুবদলের অন্যতম সদস্য টিটন চৌধুরী, নিউ মডেল ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মী হাসান আহমেদ, খালিয়াজুড়ি উপজেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ নুরুল ইসলাম শেখ, নেত্রকোণা জেলা নবীন দলের দপ্তর সম্পাদক মোঃ নিলয় হাসান রুবেল, কৃষ্ণপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহরিয়ার আহমেদ বুলবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য মাহমুদুল হাসান নাজমুল, খালিয়াজুড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের সাধারণ সম্পাদক মোঃ ছামাননুর আহমেদ তৌফিক এবং মেন্দিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পিপুল মিয়া।
ইফতার মাহফিলে ঢাকাস্থ খালিয়াজুড়ি জাতীয়তাবাদী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।