সিলেট প্রতিনিধি: বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ ২০২৬ (রবিবার) সন্ধ্যায় সিলেটস্থ রংমহল টাওয়ারে অবস্থিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
সাংবাদিক মো. আমিন রশীদ ফোহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অনলাইন সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট ও তথ্যপ্রযুক্তিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার ধরণেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাই প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
২০২৩-২০২৫ মেয়াদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্রান্সের প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন ‘অন টিভি নিউজ’-এর বাংলাদেশ প্রতিনিধি এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রুমন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি-র কো-অর্ডিনেটর মো. তোফায়েল আহমদ।
সিনিয়র সহ-সভাপতি: এম. গৌছুজ্জামান চৌধুরী (সম্পাদক, নবীগঞ্জ দর্পন ডটকম)। সহ-সভাপতি: রুহুল ইসলাম মিঠু (ভয়েস অফ ৭ নিউজ), মো. আমিন রশীদ ফোহাদ (একুশে সংবাদ ডটকম), কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন (সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট), কবি নূরুদ্দীন রাসেল (চেয়ারম্যান, চ্যানেল ৩ নিউজ), এবং শাহান উদ্দিন নাজু (দৈনিক আলোকিত সকাল)। সহ-সাধারণ সম্পাদক: আক্তার হোসেন (সম্পাদক, ইউনানী কন্ঠ)। যুগ্ম সম্পাদক: আর. কে দাস চয়ন (সম্পাদক, সিলেট স্বপ্নীল ডটকম)।
সাংগঠনিক সম্পাদক: হাফিজুল ইসলাম লস্কর (সম্পাদক ও প্রকাশক-শব্দের আলাপন, সাপ্তাহিক আজকের জনকথা, ব্যুরো প্রধান সিলেট)। দপ্তর ও অর্থ সম্পাদক: কামাল আহমদ (বিএমসিলেট ডটকম)। বিভাগীয় সম্পাদকবৃন্দ: খায়রুল ইসলাম শোয়েব (সাহিত্য), ইসমাঈল আলী টিপু (ক্রীড়া ও সমাজসেবা), রফিকুল ইসলাম শিতাব (প্রচার ও প্রকাশনা), এইচ কে শরীফ সালেহীন (শিক্ষা), মো. লিমন আহমদ (সংস্কৃতি) এবং মিজানুর রহমান (সমাজসেবা)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, জাহিদুল ইসলাম, আবু তালেব, বাদল আহমেদ, আব্দুল মালেক, নাজিম উদ্দিন, আব্দুল আহাদ এবং সাংবাদিক আল হেলাল।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি বৃহত্তর সিলেটের অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং পেশাদারিত্বের মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।