1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৪:৪৭|
শিরোনামঃ
দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল শাল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার মাহফিল পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 32 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই প্রতিনিধি : মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও জগদল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি জগদল ইউনিয়নের আপাময় জনসাধারণ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ ঈদ মানেই মিলনমেলা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। মিজানুর রহমান মিজান তার নির্বাচনী ভাবনার কথা তুলে ধরে বলেন, আমি জগদল ইউনিয়নের একজন সন্তান হিসেবে এই ইউনিয়নের মানুষকে ভালবাসি। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে ৭ নং জগদল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নশীল, মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইউনিয়নকে একটি ‘স্মার্ট ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার স্বপ্ন দেখেন তিনি, যেখানে প্রতিটি নাগরিক আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। শুভেচ্ছা বার্তার শেষে মিজানুর রহমান মিজান ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24