1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
তোমরা সুশিক্ষিত হয়ে অন্যকে সে পথ দেখাবে——– অভিনেত্রী সুজাতা আজিম দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী

তোমরা সুশিক্ষিত হয়ে অন্যকে সে পথ দেখাবে——– অভিনেত্রী সুজাতা আজিম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 17 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই প্রতিনিধি:: উপমহাদেশের চলচ্চিত্র অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র ও একুশে পদক প্রাপ্ত সুজাতা আজিম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফিমেইল একাডেমির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।একাডেমির কনফারেন্স হলে একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী, জাকির হোসেন, প্রিন্সিপাল নাজমা বেগম, আকিবুন্নেছা প্রমুখ। প্রধান অতিথি সুজাতা আজিম বলেন,আমি সবসময় নিষ্টার সাথে অভিনয় করার চেষ্টা করেছি, দেশবাসীকে সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, আমার অভিনয়কৃত রুপবান চলচ্চিত্র আমাকে সম্মান ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ১৯৬৫ সালে রুপবান চলচ্চিত্র মুক্তি পেলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়, এর পর থেকে আজ পর্যন্ত সবাই আমাকে রুপবান কন্যা বলে ডাকেন।একজন শিল্পী হিসেবে এটা সত্যই আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আজ ৬০ বছর পরও মানুষ রুপবান চলচ্চিত্রের কথা স্মরণ রেখেছে এটা আমার জন্য খুবই গর্বের। জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখবো। তিনি একাডেমির প্রতিষ্টাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করে বলেন, হাওরের পাঁড়া গায়ে এমন বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলা সত্যই বড় দুষ্কর, জামিল চৌধুরী সে অসাধ্য সাধন করেছেন। তিনি একাডেমির এতিম অসহায় মেয়েদের বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্য কে সুশিক্ষার পথ দেখাবে।বড়দের শ্রদ্ধাও ছোটদের প্রতি মমতার হাত প্রসারিত করবে,তিনি অতীতের স্মৃতি চারন করে বলেন, ছোট বেলা বাবা হারিয়ে মায়ের আদর মমতায় বড় হয়েছি,আমার জীবনের সফলতার মুলচালিকা শক্তি ছিলেন আমার মা, তোমরা এতিম হলেও জামিল চৌধুরীর মতো একজন অভিভাবক পেয়েছো, তিনি তোমাদের পরম আদর মমতায় লালন পালন করছেন, একাডেমির সুরম্য প্রাসাদ, মনোরম পরিবেশও সুষ্ঠ ব্যবস্থাপনা আমাকে অভিভূত করেছে,তিনি বলেন আপনাদের ভালো বাসায় আমি মুগ্ধ। আপনাদের এ ভালো বাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে অসহায় মানুষের সেবা করতে পারি।
এছাড়া সন্ধ্যায় দিরাই বাসীর পক্ষ থেকে সুজাতা আজিম কে সংবর্ধনা দেওয়া হয়। দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারে কনফারেন্স হলে সেন্টারে স্বত্বাধিকারীরা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক সুলতানা রাজিয়া, প্রীতিরানীদাস, ইমদাদ সরদার, মুজিবুর রহমান, মৌসুমী আক্তার, দোলন চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24