1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৪:২৬|
শিরোনামঃ
ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত শাল্লায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়ল চক্রের সদস্য দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিরাইয়ে নিরাপত্তা চেয়ে চান মিয়ার পরিবারের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 24 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বসতভিটায় নিরাপত্তার সঙ্গে বসবাসের দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন অসহায় চান মিয়ার পরিবার। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী চান মিয়া (৫০), তার মা তারা বানু বেগম (৮৫), ভাই লাল মিয়া (৫২), ছেলে শাহরিয়ার মিয়া (৩০) ও বোন স্বপ্না বেগম (৩৫)সহ পরিবারের সদস্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত বছরের ২৬ এপ্রিল চান মিয়ার কিশোর ছেলে সাকিল মিয়া (১৫) ও প্রতিবেশী প্রান্ত দাস (২০)-এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে প্রান্ত দাস নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার চান মিয়া, তার স্ত্রী ও তিন ছেলেকে আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে মামলায় তার স্ত্রী ও দুই ছেলে বেকসুর খালাস পান এবং চান মিয়া ও তার ছেলে সাকিল বর্তমানে জামিনে রয়েছেন।

চান মিয়া আরও অভিযোগ করেন, গত মঙ্গলবার (৩১ মার্চ) ভোর রাতে প্রতিবেশী কামিনী দাস (৩৫) ও রজত কান্তি দাস (৫০)সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী ও বৃদ্ধা মাকে মারধর করা হয় এবং টিনের একটি ঘর ভাঙচুর করা হয়।

বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24