1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৯|
শিরোনামঃ
দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ তোফায়েল আহমেদ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিক্ষকের মৃত্যু শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত ছাতকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 21 বার দেখা হয়েছে
Oplus_0

দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত চন্দ্র দাস (৩৫) এর মর্মান্তিক মৃত্য হয়েছে। বুধবার বিকেলে দিরাই পৌরশহরের মজলিশ পুর আবাসিক এলাকায় নিজ বাসভবনে বিদ্যুৎ পৃষ্ঠে তাঁর মৃত্যু হয়। শিক্ষক অসিত দাস উপজেলার চরনারচর ইউনিয়নে সত্যানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। পরিবারের লোকেরা জানান, নিজ বাসার পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ লাইন দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে হলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ৪ ও ৭ বছরের দুই কন্যা সন্তান স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষক অসিত দাসের মৃত্যুতে তার পরিবার ও শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আভা রানী তালুকদার কান্না জড়িত কণ্ঠে বলেন, একই পাড়ার বাসিন্দা হওয়ায প্রায়ই দেখা হতো, হাসিমুখে দুর থেকে আদাব দিয়ে কুশল বিনিময় করতেন, দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল অসিত বাবুর মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষক হারালাম, আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, স্রস্টা যেন তার স্ত্রী ও অবুঝ দুই সন্তানের মঙ্গল করেন এ কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24