1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৪:১৯|
শিরোনামঃ
দিরাইয়ে শুক্র ও শনিবার ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শাল্লায় দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা ও ভাঙচুর  দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ তোফায়েল আহমেদ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিক্ষকের মৃত্যু শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে দোয়ারাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

শাল্লায় দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা ও ভাঙচুর 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 86 বার দেখা হয়েছে

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :: মোঃ ফারুক

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দিনদুপুরে একদল দুর্বৃত্ত একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলা সদরের ঘুঙ্গুয়ারগাঁও বাজার এলাকার কলেজ রোডে আব্দুল মান্নান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়ির দেয়াল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল এলোমেলোভাবে বাইরে ফেলে দেয়। ঘটনার সময় বাড়ির মালিকের পরিবার আতঙ্কে পড়ে যায়।

ভুক্তভোগীর স্ত্রী মুঞ্জু চৌধুরী অভিযোগ করেন, ইকবাল মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে আকস্মিকভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘর ভাঙচুরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরও জানান, হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তারা একাধিকবার থানায় ফোন করলেও পুলিশ সাড়া দেয়নি।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামানের বলেন বিষয়টি দুঃখজনক, দুর্বৃত্তদের হাত থেকে মন্নানের ভাইকে উদ্ধার করে পুলিশ ,তবে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24