1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৪:৪০|
শিরোনামঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন বিশ্বম্ভরপুরে পার্কিংএ থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩ দিরাইয়ে শুক্র ও শনিবার ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শাল্লায় দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাসায় হামলা ও ভাঙচুর  দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ তোফায়েল আহমেদ পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ দিরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শিক্ষকের মৃত্যু শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 2 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,এস ডব্লিউ সাগর তালুকদার

সারা দেশের মতো সুনামগঞ্জেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটসহ একাধিক কেন্দ্রে দুই পর্বে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। সকাল ১১টায় শুরু হওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৩৪৫ জন। উপস্থিতির হার ৬৩.৫৮% বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
দ্বিতীয় পর্বের (স্থাপত্য) পরীক্ষা বিকাল ৩টা থেকে শুরু হয়ে শেষ হয় ৪টায়। এ পর্বে মোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪৬ জন। উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর ও সর্বাত্মক প্রস্তুতি। পুরো পরীক্ষাকেন্দ্রজুড়ে ছিল কঠোর মনিটরিং, নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সার্বিক সহায়তা। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র মানসম্মত ছিল এবং পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আবেদন করেছেন মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক এ পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24