1. admfzh6qy@example.com : admfzh6qy :
  2. admlxuix0@example.com : admlxuix0 :
  3. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  4. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩২|
শিরোনামঃ
দিরাই উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন তালুকদার রফিনগর ইউনিয়ন বাসীকে মশিউর রহমান এর ঈদের শুভেচ্ছা দিরাই উপজেলা ও পৌরসভা বাসীকে মোঃ আমির হোসেন এর ঈদ শুভেচ্ছা দিরাই -শাল্লাবাসীকে আজমল চৌধুরীর ঈদ শুভেচ্ছা জগদল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ সহায়তা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের কমিটি গঠন: সভাপতি রুমন, সম্পাদক তোফায়েল কিরআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী উন্নয়নের অঙ্গীকারে মাঠে নেমেছেন তরুণ ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল

মধ্যনগরে স্বাধীনতা দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

সিলেট জার্নাল ডেস্ক
  • আপডেটের সময় শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 758 বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টরের এক নম্বর সাব-সেক্টর মহিষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বুধবার (২৭ মার্চ) বিকালে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুইলাখ মা-বোন, পঁচাত্তরের পনের আগষ্ট ঘাতকের হাতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যগন,বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদগন,জাতীয় চার নেতা ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরনকারী এবং বৃটিশ বিরোধী আন্দোলনে মহিষখলার মোহনপুর গ্রামে ইপিআরের গুলিতে শহীদ রবিধাম, সদ্য প্রয়াত টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং সহ সকল প্রয়াত সকল মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রবীন কবি বকুল মাষ্টারের স্ব-রচিত স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের
আহবায়ক রাসেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কবি হাজং শ্রী দশরথ চন্দ্র অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক প্রভাষক দেলোয়ার হোসেন, উপজেলা আদিবাসী ট্রাইব্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি বিজিত কুমার সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও দৈনিক মানব জমিন মধ্যনগর প্রতিনিধি অমিত হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও দৈনিক কালের কণ্ঠ মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24